সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির যে প্রার্থী

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির যে প্রার্থী

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। মৌলভীবাজার-৪ আসন থেকে জয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে তাঁর ১ লাখ ২০ হাজার ৬৭৩ ভোটের ব্যবধান রয়েছে।

 

বেসরকারি নির্বাচনী ফলাফল থেকে জানা গেছে, ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন মুজিবুর। তাঁর নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

অন্যদিকে সিলেট বিভাগে দ্বিতীয় সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট-৪ আসন থেকে জিতেছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে তাঁর ১ লাখ ১৫ হাজার ৪৫৫ ভোটের ব্যবধান।

 

মুজিবুর রহমান চৌধুরী বলেন, এ বিজয় এলাকার মানুষের। এলাকার মানুষের ভালোবাসার জন্য তিনি তাঁদের কাছে ঋণী হয়ে থাকবেন।

Manual7 Ad Code

 

তিনি বলেন, এই এলাকার মানুষ ধানের শীষকে মূল্যায়ন করেছেন। এখন আমার কাজ সেটির প্রতিদান দেওয়া।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code