সিলেট-মৌলভীবাজারসহ দেশের ২৩ জেলা এইডস ঝুঁকিতে

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

সিলেট-মৌলভীবাজারসহ দেশের ২৩ জেলা এইডস ঝুঁকিতে

Manual6 Ad Code

সিলেট ও মৌলভীবাজারসহ দেশের ২৩টি জেলাকে এইডসের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকারের এইডস/এসটিডি কর্মসূচি। এ কারণে ওই ২৩ জেলায় ইতিমধ্যে ২৩টি হাসপাতালে এইডস’র পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের এইডস/এসটিডি কর্মসূচি আয়োজিত এক এ্যাডভোকেসি সভায় এসব তথ্য জানানো হয়েছে। রবিবার (১৮ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অধিদফতরের পুরাতন ভবনের ৫ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো- সিলেট, মৌলভীবাজার, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও দীনাজপুর।

Manual4 Ad Code

অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন- স্বাস্থ্য অধিদফতরের টিবি-ল্যাপ্রোসি এবং এইডস/এসটিডি কর্মসূচির লাইন ডিরেক্টার অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম, কর্মসূচির সিনিয়র ম্যানেজার আক্তারুজ্জামান মন্ডল, হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ প্রমুখ।

Manual6 Ad Code

প্রফেসর ডা. মো. শামিউল ইসলাম জানান, এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে এইডস নির্মূল করতে হবে। তবে এইডস নির্মূল মানে বার্ষীক এইডস আক্রান্তের সংখ্যা ৩শ’ জনে নামিয়ে আনা। সর্বশেষ হিসেবে ২০১৭ সালে সারাদেশে ৮৬৫ জন রোগী সনাক্ত হয়েছে। তিনি বলেন, একটা সময় ধারণা ছিল এইডস মানে নিশ্চিত মৃত্যু। তবে বর্তমানে এইডস মানে নিয়ম মেনে চললে স্বাভাবিক জীবন-যাপন করা সম্ভব।

এসময় জানানো হয়, বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইডস রোগী সনাক্ত হয়। ইউএনএইডস’র হিসেবে অনুযায়ী বর্তমানে দেশে সম্ভাব্য রোগীর সংখ্যা প্রায় ১৩ হাজার। ইতিমধ্যে যেসব রোগীদের সনাক্ত করা হয়েছে তাদের ৩১ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসী শ্রমিক। এ পর্যন্ত মোট এইডস রোগী সনাক্ত হয়েছে ৫ হাজার ৫৮৬ জন এবং এর মধ্যে ৯২৪ জনের মৃত্যু ঘটেছে। চিহ্নিত আক্রান্ত রোগীদের পেছনে প্রতি মাসে ওষুধ বাবদ সরকারের ব্যয় হয় ৬ থেকে ১৪ হাজার টাকা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code