সিলেট সিটিতে মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১০

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

সিলেট সিটিতে মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১০

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নৌকা প্রতীকে মেয়র পদে মোট ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে নয় জন আওয়ামী লীগ নেতা এবং একজন ক্রীড়া সংগঠক। বুধবার (১২ এপ্রিল) মনোনয়ন বিক্রির শেষ দিনে এ তথ্য জানা গেছে।

 

এই ১০ জন হচ্ছেন- আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট শাখা সিলেটের ডেপুটি কমন্ডার ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুগ্মসম্পাদক এটিএমএ হাসান জেবুল, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু, মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী এবং ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন আহমদ সেলিম।

 

Manual6 Ad Code

গত ৯ এপ্রিল থেকে বিকাল ৫টা পর্যন্ত পাঁচ সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এসব এলাকার নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী শনিবারের মনোনয়ন বোর্ড সভায়।

Manual5 Ad Code

 

আগামী পরশু শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্বে করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন।

 

Manual4 Ad Code

ইতোমধ্যে পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। এছাড়া ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সবশেষ ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। সবগুলো সিটি করপোরেশনে ব্যালটে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code