সিয়েরা লিওনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩১২ জন

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৭

সিয়েরা লিওনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩১২ জন

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও পাহাড় ধসে অন্তত ৩১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ঘরবাড়ি হারিয়েছেন আরো ২,০০০-এর বেশি মানুষ। ফ্রিটাউনের হাসপাতালগুলো আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে।

আন্তর্জাতিক রেডক্রসের মুখপাত্র প্যাট্রিক ম্যাসাকুই বলেছেন, এখনো ফ্রিটাউনের দুর্গত সব এলাকায় ত্রাণকর্মীরা পৌঁছাতে পারেননি বলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

Manual8 Ad Code

বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা  জানিয়েছেন, পাহাড় থেকে নেমে আসা ঢলে শহরের রাস্তাগুলো লাল রঙের মাটি মিশ্রিত পানির নদীতে পরিণত হয়েছে এবং এর ভেতরে বিভিন্ন জায়গায় মৃত মানুষের লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

Manual2 Ad Code

উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য সেনাবাহিনী নামানো হয়েছে। সিয়েরা লিওনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর ফোহ বলেছেন, এখনো শত শত মানুষ ধ্বংসস্তুপ ও কাদামাটির নীচে চাপা পড়ে আছে বলে তিনি আশঙ্কা করছেন। পাহাড় কেটে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণকে তিনি এই বিপর্যয়ের কারণ বলে উল্লেখ করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code