সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় যুবক আটক

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২৪

সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় যুবক আটক

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রত্নাই সীমান্তে নীতিশ পাল (২৫) নামে এক যুবককে আটক করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি।

 

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রত্নাই বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নুরুল ইসলাম।

 

Manual1 Ad Code

আটককৃত ওই যুবক বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের ধীরেন পালের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

ঠাকুরগাঁও ৫০ বিজিবি সুত্র জানায়, বুধবার (২২ মে) রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপির ঠকবস্তি বটতলা সিমানায় ডিউটি করার সময় রাত ৮টায় সিমানা পিলার ৩৮২-এস এর ২০০ গজ ভিতরে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে নীতিশ পাল। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। নীতিশ গত আট বছর ধরে ভারতের দিল্লিতে রাস্তা মেরামতের কাজে নিয়োজিত একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করতেন।

 

পরে তাকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও বিজিবির পক্ষ থেকে বলা হয়।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code