সুইডেনে সিরিজ বোমা বিস্ফোরণ

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৬

সুইডেনে সিরিজ বোমা বিস্ফোরণ

Manual1 Ad Code

download-3আন্তর্জাতিক ডেস্ক :: সুইডেনের দক্ষিণাঞ্চলীয় নগরী মালমোর মধ্যাঞ্চলে রোববার রাতে বন্দুকধারীদের হামলায় চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ হামলার পর কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণ হয়েছে।

Manual8 Ad Code

পুলিশ এ হামলাকে পূর্ব পরিকল্পিত বলে মনে করছে। বন্দুকধারীরা স্কুটারে করে এসে এ হামলা চালায় এবং পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে (গ্রিনিচ মান সময় ১৭০০) দক্ষিণাঞ্চলীয় এই নগরীর ফোসিয়া এলাকায় এ বন্দুক হামলা চালানো হয়। এ ঘটনার ঘণ্টাখানেক পরই কয়েকটি জায়গায় বোমা বিস্ফোরণ হয়। পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘বন্দুকধারীদের হামলায় আহত তিনজন নিজেরাই হাসপাতালে পৌঁছুতে সক্ষম হয়।

একজনকে পুলিশ হাসপাতালে ভর্তি করেন।’ প্রত্যক্ষদর্শীরা সিডসবেস্কান পত্রিকাকে বলেন, জরুরি সেবার গাড়িগুলো পৌঁছানোর আগেই আহতদের হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের মাথায় গুলি লাগে। তারা অবস্থা গুরুতর। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানায়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code