সুচির বিরুদ্ধে ইন্দোনেশিয়া জুড়ে তীব্র প্রতিবাদ, সফর বাতিল

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬

সুচির বিরুদ্ধে ইন্দোনেশিয়া জুড়ে তীব্র প্রতিবাদ, সফর বাতিল

Manual8 Ad Code

suchiআন্তর্জাতিক ডেস্ক :: মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা নিধনের প্রতিবাদে সুচির বিরুদ্ধে চলছে ইন্দোনেশিয়া জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। সোমবার তাই সুচি ইন্দোনেশিয়া সফর বাতিল করতে বাধ্য হন। রোহিঙ্গা হত্যা বন্ধে কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছেন মিয়ানমারের এই নেত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়েল একজন মুখপাত্র কিয়াও জাইয়া ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়াতে চলমান বিক্ষোভের কারণে সুচির এই সফর স্থগিত করা হয়েছে।

এর আগে ইন্দোনেশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিয়ানমারের দূতাবাসে হামলা পরিকল্পনাকারীদের আটক করে।

Manual5 Ad Code

এছাড়া রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা ও ক্রমাগত নিপীড়নের প্রতিবাদে ইন্দোনেশিয়ায় মিয়ানমারের দূতাবাসের সামনে বিক্ষোভ করে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

Manual6 Ad Code

গত ৯ অক্টোবর থেকে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে। তারা নারী ধর্ষণ, হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। জাতিসংঘ এটিকে ‘জাতিগত হত্যা’ বলে উল্লেখ করেছে।

Manual2 Ad Code

তবে চলমান পরিস্থিতি নিয়ে নোবেল জয়ী সুচির নীরবতাকে অনেকেই হত্যার নীরব সমর্থন হিসেবেই দেখছেন। অনলাইনে সুচির নোবেল ফিরিয়ে নেওয়ার উদ্দেশে পিটিশনে সাইন করেছেন অনেকেই।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code