সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬
সুনামগঞ্জ প্রতিনিধি : আইনশৃঙ্খলা ও মানবসেবায় বিশেষ ভূমিকা রাখায় সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীকে নেলসন ম্যান্ডেলা স্বর্ণ পদকে ভূষিত করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতি সোসাইটি ও বিশ্ববঙ্গ সোসাইটি এ সম্মাননা প্রধান করে।
বিশ্ববঙ্গ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোঃ জয়নুল আবেদীন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক নবচেতনার সম্পাদক ও প্রকাশক লায়ন মোঃ শাখায়াত হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস সেন্সেলর প্রফেসর ডা.মোঃ শহীদুল্লাহ সিকদার। মূল প্রবন্ধ পাঠ করেন,জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ রমজান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
পীরজাদা শহীদুল হারুন,যুগ্ম সচিব মোঃ মশিউর রহমান,বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গণি মিয়া বাবুল,বাংলাদেশ চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা এমজেএফ আহমেদ শরীফ,প্রযোজক ও অভিনেতা মিজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর হাতে সম্মাননা পদক তুলে দেন।
Design and developed by ওয়েব হোম বিডি