সিলেট ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের তিন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলন স্থগিত ঘোষণা করায় সুনামগঞ্জ থেকে বুধবার (১৬ নভেম্বর) রাতেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্ধ ঢাকায় ফিরে গেছেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল।
আজ (বৃহস্পতিবার) তাহিরপুর, আগমীকাল (শুক্রবার) জামালগঞ্জ ও আগামী ২১ নভেম্বর (সোমবার) ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সম্মেল হওয়ার তারিখ পুর্ব নির্ধারিত ছিল।
সম্মেলন স্থগিত হওয়ার কারন প্রসঙ্গে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জানান, সুনামগঞ্জ-১ আসনের দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি চিকিৎসার জন্য দেশের বাহিরে থাকায় তিন তাহিরপুর, জামাল, ধর্মপশা ওই তিন উপজেলায় সম্মেলন স্থগিত করা হয়েছে।
মোয়াজ্জেম হোসেন রতন এমপি চিকিৎসা শেষে দেশে ফেরার পর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্ধ পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে স্থগিত হওয়া তিন উপজেলায় আবার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।
দলীয় সূত্রে জানা যায়- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ১০ নভেম্বর সুনামগঞ্জের ১০টি উপজেলা ও তিনটি পৌরসভায় আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন। এরপর ১৪ নভেম্বর জেলার দিরাই উপজেলায় প্রথম সম্মেলন হয়। ওই সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই দিন আর কমিটি ঘোষণা হয়নি। দুই দিন পর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নাম ঘোষণা করেন।
১৫ নভেম্বর জেলার শান্তিগঞ্জ উপজেলায় সম্মেলন করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসাবে সিতাংশু শেখর ধর ও সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসাইনের নাম ঘোষণা করা হয়। তবে ঘোষণার পর পদ পাওয়া দুই সহসভাপতি ও এক যুগ্ম সম্পাদক পদত্যাগ করেছেন।
১৬ নভেম্বর জেলার জগন্নাথপুর উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপজেলায় ৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হলেও উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আকমল হোসেনকে পুন:রায় সভাপতি ও রেজাউল করিম রিজুকে আবারো সাধারন সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়া কমিটিতে সহসভাপতি পদে সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া ও যুগ্ম সম্পাদক হিসাবে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসানকে রাখা হয়।
এসব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ জয়া সেন গুপ্তা এমপি, সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম এমপি।
সম্মেলনের উদ্বোধক ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি