সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার জামালগঞ্জে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

 

বুধবার (১ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সাচনা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিবুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশ এই অভিযানে অংশ নেয়।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

জানা যায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ রোধে দেশজুড়ে তদারকি বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সাচনা বাজারের একটি বন্ধ দোকানে তল্লাশি চালায় টাস্কফোর্স। এসময় সেখান থেকে ড্রামভর্তি ২০৮০ লিটার অবৈধ মজুদকৃত ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল পরবর্তীতে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোর ম্যানেজারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual5 Ad Code

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিবুর রহমান বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code