সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলায় আইন অমান্য করে ডাকুয়ার হাওরের বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।

Manual4 Ad Code

 

শনিবার (৪ এপ্রিল) সকালের দিকে সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরের ফসল ডুবে যাওয়ার শঙ্কায় এক পক্ষ বাঁধ কাটতে গেলে আরেক পক্ষ তাতে বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

 

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সদর উপজেলার মোহনপুর ও নোয়াগাঁও এলাকার লোকজন নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার বাঁধ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করেন। বিষয়টি সমাধানের জন্য একটি কমিটিও গঠন করে দেন তিনি। পরে সে সিদ্ধান্ত না মেনে এলাকার প্রায় শতাধিক সশস্ত্র লোকজন জোরপূর্বক বাঁধ কেটে দেয়। এ সময় বাঁধ কাটতে বাধা দেওয়ায় মোহনপুর গ্রামের আলী, আফিজ, সুকুর আলী, আজিজুল, জাহাঙ্গীরসহ অন্তত ২০ জনের ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে।

 

মোহনপুর গ্রামের ইউপি সদস্য নূরুল আমিন বলেন, আমাদের গ্রামের লোকজন বাঁধ কাটতে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

 

Manual8 Ad Code

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ বলেন, শনিবার সকালে ডাকুয়ার হাওরের পানি নিষ্কাশনের ব্যাপারে স্থানীয় কৃষকদের নিয়ে একটি সভা করা হয়। সেখানে বাঁধ কাটা নিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কিন্তু একটা পক্ষ সেটা না মেনে বাঁধ কেটে দিয়েছে। যে কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

(সুরমামেইল/এসডি)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code