সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৭০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং ছেলে ফরহাদ (৩০)।



পুলিশ ও স্বজনরা জানান, বিকেলে বাড়ির সামনে থাকা তাদের মুদির দোকানের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক মূল লাইনের একটি তার ছিঁড়ে টিনের চালে পড়ে। এতে টিনে বিদ্যুৎ প্রবাহিত হলে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান।

 

ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে নুরুল আমিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বামী ও ছেলেকে উদ্ধার করতে গিয়ে ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

 

নিহত ফরহাদের মামা ফয়েজ আহমেদ বলেন, বাড়ির সামনে থাকা মুদির দোকানের টিনের চালে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে একে একে বাবা ও মায়েরও মৃত্যু হয়।

Manual7 Ad Code

 

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এসডি)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code