সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪

Manual4 Ad Code

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় গুরুতর আহত হন আরও অন্তত পাঁচজন।

 

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।



চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

 

Manual2 Ad Code

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- সিএনজির যাত্রী জেলার তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল রিফাত পরিবহনের একটি বাস এবং বিপরীত দিক থেকে আসছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় এবং সিএনজিকে জোরে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী সিএনজিটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে।

 

এসয় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পড়ে উল্টে যায়। বাসের ধাক্কায় সিএনজি চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালকসহ চারজনের মৃত্যু হয়েছে। নিহত বাকি তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code