সুষমাকে কিডনি দিতে চান একাধিক মুসলিম

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

সুষমাকে কিডনি দিতে চান একাধিক মুসলিম

Manual4 Ad Code

downloadআন্তর্জাতিক ডেস্ক :: বিজেপিতে দলের বাইরে জনপ্রিয় কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেশি গবেষণার  দরকার নেই। নিমেষেই বলে দেয়া যায় তিনি আর কেউ নন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এই মুহূর্তে কিডনি রোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সুস্থ হতে তার দরকার কিডনি। আর তাকে কিডনি দিতে চান একাধিক ব্যক্তি। তাদের মধ্যে আবার রয়েছেন একাধিক মুসলিম ব্যক্তি। যারা আবার বিজেপি সমর্থক নন। খবর টাইমস অব ইন্ডিয়া

Manual2 Ad Code

উত্তর প্রদেশের বাসিন্দা মুজিব আনসারী সুষমাকে নিজের কিডনি দেয়ার প্রস্তাব করেছেন। মুজিব বলেন, মাননীয় মন্ত্রী আমি আপনাকে কিডনি দিতে চাই। আমি বিজেপি সমর্থক নই। আমি বিএসপি সমর্থক।  তার প্রস্তাবের জবাব দিয়েছেন সুষমা টুইটারে। তিনি বলেন, আপনার এই প্রস্তাব অত্যন্ত মধুর। ভাইটি আপনাকে বলতে চাই, কিডনিতে লেখা থাকে না ধর্মের পরিচয় । আপনাকে ধন্যবাদ।

Manual8 Ad Code

শুধু মুজিবই না। নেয়ামত আলি শেখ নামের আরেক মুসলিম সুষমাকে কিডনি দিতে চাইলেন। এছাড়া গত বৃহস্পতিবার ভোপালের এক ট্রাফিক কনস্টেবল সুষমাকে কিডনি দেবার ইচ্ছা প্রকাশ করেছেন। এভাবেই দল মতের বাইরে চলে গিয়ে মানুষের ভালোবাসা পেলেন ৬২ বছর বয়সী এই হিন্দুত্ববাদী নারী নেত্রী।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code