সেই মিলিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে : সিআইডি

প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১

সেই মিলিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে : সিআইডি

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধ : ঠাকুরগাঁওয়ের মিলি চক্রবর্তীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। মঙ্গলবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত মামলার ভিসেরা প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ কথা জানায় সিআইডি।

 

Manual1 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‌মিলি চক্রবর্তীর মৃত্যুর কারণ আমাদের কাছে এখন স্পষ্ট। ভিসেরা রিপোর্ট আমাদের হাতে এসেছে। সে অনুযায়ী আমরা মামলার তদন্ত আরও বেগবান করতে পারব।

Manual8 Ad Code


।সম্পর্কিত সংবাদ


তিনি বলেন, ভিসেরা প্রতিবেদন পাওয়ার আগেও আমরা নিশ্চিত ছিলাম যে, এটা হত্যাকাণ্ড। সে কারণেই পুলিশ তখন একটি অপমৃত্যুর মামলা করে। এরইমধ্যে আমরা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছি।

 

Manual2 Ad Code

গত ৮ জুলাই সকালে ঠাকুরগাঁও শহরের মোহাম্মদ আলী সড়কের পাশে নিজের বাসার গলি থেকে মিলি চক্রবর্তীর পোড়া ও অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে তখন চাঞ্চল্য সৃষ্টি হয়। দুইদিন পর পুলিশ বাদী হয়ে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে। গত ৫ আগস্ট মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

 

এদিকে পরিবার থেকে হত্যামামলা না করায় সমালোচনা ও সন্দেহ বাড়তে থাকে। অনেকে অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দিতে চায় মিলির পরিবার। তবে মিলি চক্রবর্তীর ফেসবুকে কিছু মেসেজ নিয়ে কিছুদিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় এবং সিআইডি তদন্তে নেমে মিলির ছেলে অর্ক রায় রাহুল ও বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে এ মামলায় গ্রেপ্তার করে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code