সোনার ভরি ছাড়াল আড়াই লাখ, রুপার দামও সর্বোচ্চ

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

সোনার ভরি ছাড়াল আড়াই লাখ, রুপার দামও সর্বোচ্চ

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
বিগত দুই বছর ধরে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও বাড়ছে সোনার দাম। এরই ধারাবাহিকতায় সোনার বাজারের অস্থিরতা চরমে উঠেছে। জানুয়ারির মাত্র ২১ দিনে ১০ বার দর সংশোধন হয়েছে মূল্যবান ধাতু সোনার। সেইসঙ্গে দর সংশোধন হয়েছে রুপারও। সর্বশেষ দর সংশোধনে সোনার ভরি আড়াই লাখ টাকা ছাড়িয়েছে। রেকর্ড ছাড়িয়েছে রুপার দামও।

 

বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ দর সংশোধনে ভরিতে সোনার দাম বেড়েছে রেকর্ড ৮ হাজার ৩৩৯ টাকা। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা ইতিহাসে সর্বোচ্চ।

 

এদিকে এদিন রুপার দাম সংশোধনের ঘোষণা দেয় বাজুস। এবার ভালো মানের রুপার দাম ভরিতে বেড়েছে ২৯২ টাকা। ফলে এক ভরি রুপা কিনতে লাগবে ৬ হাজার ৮৮২ টাকা, এই দামও ইতিহাসে সর্বোচ্চ। বুধবার (২১ জানুয়ারি) সোনা ও রুপার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

 

Manual2 Ad Code

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়।

 

Manual7 Ad Code

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

Manual3 Ad Code

 

এদিন রুপার দামও বাড়ানোর ঘোষণাও দেয় বাজুস। ফলে ২২ ক্যারেটের প্রতিভরির ৬ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেটের দাম ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।

Manual7 Ad Code

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

 

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২০ জানুয়ারি সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওইদিনও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। একইসঙ্গে বাড়ে রুপার দামও।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code