সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলায় নিহত ১৯

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৭

সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলায় নিহত ১৯

Manual8 Ad Code
Manual4 Ad Code

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীরা গতকাল বুধবার প্রথমে পোশ হোটেলের প্রবেশপথে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় এবং এর কিছুক্ষণ পরে ওই হোটেলের কাছেই অবস্থিত কিশোর-কিশোরীদের কাছে অতি জনপ্রিয় একটি পিৎজা হাউজ রেস্টুরেন্টে হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

নিরাপত্তা বাহিনীর উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করতে বন্দুকধারীরা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয় বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থলের কাছে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে।

Manual3 Ad Code

এদিকে, সন্ত্রাসীরা এখনো পিৎজা হাউজে অবস্থান করছে এবং তারা ২০ জনের বেশি ব্যক্তিকে পণবন্দি করে রেখেছে। আটক ব্যক্তিদের মধ্যে কতজন জীবিত বা মৃত সে সম্পর্কে জানা সম্ভব হয় নি বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হোটেলে অবস্থান করা ব্যক্তিদেরকে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এদিকে, গাড়ি বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছে বলে অন্যান্য সূত্র জানিয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code