সৌদিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৬

সৌদিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

Manual1 Ad Code

man_897270921
সুরমা মেইল নিউজ : সৌদি আরবের জেদ্দায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে জাহাঙ্গীর আহমদ (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাবার নাম মধু মিয়া। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুক্তাজিপুর গ্রামে তাদের বাড়ি। নিহত জাহাঙ্গীরের শ্যালক এমরান হোসেন সোমবার সন্ধ্যায় বলেন, গত রোববার রাতে তারা জাহাঙ্গীরের সহকর্মীদের কাছ থেকে মোবাইলে দুর্ঘটনার খবর পান। নিহত জাহাঙ্গীরের লাশ দেশে আনার ব্যাপারে তারা চেষ্টা চালাচ্ছেন। পারিবারিক সূত্র জানায়, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকতেন। সেখানে তিনি বিদ্যুৎকর্মী হিসেবে কাজ করতেন। রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে জেদ্দার নির্মাণাধীন একটি ভবনের দোতলায় বিদ্যুতের লাইন টানার কাজ করছিলেন। এসময় ছাদ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। জাহাঙ্গীরের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code