সৌদিতে ১২৮ সন্ত্রাসী হামলায় নিহত ১,১৪৭

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬

সৌদিতে ১২৮ সন্ত্রাসী হামলায় নিহত ১,১৪৭

Manual4 Ad Code

image_171487_0আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবে গত ১৫ বছরে ১২৮টি সন্ত্রাসী হামলা হয়েছে। এতে এক হাজার ১৪৭জন সৌদি ও প্রবাসী নাগরিক হতাহত হয়েছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল-তুর্কির বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

Manual3 Ad Code

সম্প্রতি প্রিন্সেস নুরাহ ইউনিভার্সিটি আয়োজিত ‘সামাজিক সেবা এবং বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা’ শীর্ষক এক সিম্পোজিয়ামে আল-তুর্কি বক্তৃতা করেন।

Manual7 Ad Code

তিনি বলেন, ২০০১ সাল থেকে সৌদি আরবকে লক্ষ্যে পরিণত করেছে সন্ত্রাসীরা। তারা আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনাগুলোতে আক্রমণের পরিকল্পনা করে আক্রমণের চেষ্টা করছে।

তিনি আরো বলেন, সন্ত্রাসীরা মসজিদ, বিদেশি দূতাবাস এবং নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এমনকি সন্ত্রাসীরা মক্কার পবিত্র মসজিদুল হারামকেও টার্গেট করেছিল এবং মদীনার মসজিদে নববীতে গত রমজান মাসে হামলা চালায়। -সংবাদমাধ্যম।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code