সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন তারা।
রোববার (৩০ মার্চ) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার একটি বাসায় (আহমেদ শাবিস্তা) বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।
দীর্ঘ ১৭ বছর ধরে এখানে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
মুসল্লিরা আগামীতেও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সবাই একত্রে একইদিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশা করেন।
ইমাম আবদুল মাওফিক চৌধুরী বলেন, সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম তাই তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন হচ্ছে। দেশবাসীসহ একইদিনে সারা বিশ্বে মুসলমানদের রোজা ও ঈদ পালনের আহ্বান জানাচ্ছি।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি