সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৪ সেপ্টেম্বর ঈদুল আজহা

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৫

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৪ সেপ্টেম্বর ঈদুল আজহা

Manual6 Ad Code

Eid-Moon-2015-Bol-Pak

সুরমা মেইলঃ রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলক্বদ মাসের ৩০দিন পূর্ণ হলো। আর তাই ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে।

Manual1 Ad Code

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহীম (আ.) কে স্বপ্নে তাঁর সব চেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র ইসমাইল (আ.) কে কোরবানি করার জন্য প্রস্তুত হলে আল্লাহ তায়ালা তার পরিবর্তে পশু কোরবানির আদেশ দেন। এ ঘটনাকে স্মরণ করেই সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা প্রতি বছর ঈদুল আজহা পালন করে।

Manual5 Ad Code

হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত ৩ দিন ধরে ঈদুল আজহা চলে। হিজরি চন্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে দুই মাস ১০ দিনের ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সর্বোচ্চ ৭০ দিন পর্যন্ত হতে পারে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code