সৌদি আরবে ১৫ ইরানী গুপ্তচরের মৃত্যুদন্ডের রায়

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬

সৌদি আরবে ১৫ ইরানী গুপ্তচরের মৃত্যুদন্ডের রায়

Manual7 Ad Code

thumb_3796_522x341_0_0_crop-238x178

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করায় ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদির একটি আদালত ওই অপরাধীদের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। খবর রয়টার্সের।

Manual2 Ad Code

স্থানীয় আল রিয়াদ পত্রিকা নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অপরাধে ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের ছয়মাস থেকে ২৫ বছর মেয়াদে সাজা দিয়েছে রিয়াদের বিশেষ অপরাধ আদালত। এছাড়া অপরাধের প্রমাণ না পাওয়ায় বাকি দু’জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অপরাধে ২০১৩ সালে ৩০ জনকে আটক করে সৌদি পুলিশ। এদের মধ্যে ৩০ জন সৌদির শিয়া মুসলিম, একজন ইরানি এবং একজন আফগান নাগরিক। গত ফেব্রুয়ারিতে তাদের বিচারের মুখোমুখি করা হয়।

Manual1 Ad Code

অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের সাজা দিয়েছেন আদালত। তবে মৃত্যুদণ্ড পাওয়া আসামীরা বাদশাহর কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করতে পারবেন।

Manual3 Ad Code

কোনো ইরানির গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকা এবং সৌদিতে মৃত্যুদণ্ড সাজা পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code