সৌদি আরব পবিত্র হজকে রাজনীতিকরণ করছে : কাতার

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৭

সৌদি আরব পবিত্র হজকে রাজনীতিকরণ করছে : কাতার

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: কাতারের জাতীয় মানবাধিকার সংস্থা বা এনএইচআরসি বলেছে, সৌদি আরব পবিত্র হজকে রাজনীতিকরণ করছে। কাতারের হজযাত্রীদের ভ্রমণের ওপর অনাকাঙ্ক্ষিত বাধা নিষেধ আরোপের মাধ্যমে রাজনীতিকরণ করা হচ্ছে।

Manual7 Ad Code

এনএইচআরসির বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব আরোপিত বাধা নিষেধ অনুযায়ী কাতারি হজযাত্রীরা রাজধানী দোহা হয়ে দুইটি মাত্র বিমান বন্দর থেকে সৌদিতে যেতে পারবেন।

Manual6 Ad Code

সৌদি আরবের নতুন নিয়ম অনুযায়ী কাতারের বাইরে অবস্থানরত দেশটির নাগরিকদের হজ করতে হলে প্রথমে নিজ দেশ কাতারে ফিরে আসতে হবে। তারপর তারা কাতার হয়ে সৌদি আরবে যেতে পারবেন বলে এনএইচআরসি জানিয়েছে।

সৌদি আরবের এ পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনএইচআরসি। একে রাজনীতিকরণ হিসেবে উল্লেখ করে মানবাধিকার সংস্থাটি বলেছে, রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য পবিত্র হজকে ব্যবহার করছে সৌদি আরব।

সৌদি আরবে এ পদক্ষেপের বিরুদ্ধে ধর্মীয় বিশ্বাস পালন সংক্রান্ত স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের কাছেও অভিযোগ জানিয়েছে এনএইচআরসি।

Manual2 Ad Code

এনএইচআরসি বলেছে, এসব তৎপরতা মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং ধর্মীয় বিশ্বাস পালনের নিশ্চয়তা সংক্রান্ত চুক্তি পুরোপুরিভাবে লঙ্ঘন করেছে সৌদি আরব।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code