সৌদি নেতৃত্বাধিন ইসলামি সামরিক জোটে আরো ৩ দেশ

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭

সৌদি নেতৃত্বাধিন ইসলামি সামরিক জোটে আরো ৩ দেশ

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: আরো তিনটি দেশ সৌদি আরব নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী সামরিক জোটে যোগ দিতে যাচ্ছে। এগুলো হলো আজারবাইজান, তাজিকিস্তান এবং ইন্দোনেশিয়া।

এর ফলে জোটে সদস্য রাষ্ট্রের সংখ্যা হবে ৪২। সোমবার আন্তর্জাতিক মিডিয়াগুলো এ খবর প্রকাশ করে।

Manual7 Ad Code

২০১৫ সালে সৌদি আরব সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামিক সামরিক জোট গঠন করে। প্রাথমিকভাবে জোটে সৌদি আরব, জর্ডান, ইউএই, পাকিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বেনিন, তুরস্ক, শাদ, টোগো, তিউনিশিয়া, জিবুতি, সেনেগাল, সুদান, সিয়েরালিওন, সোমালিয়া, গ্যাবন, গিনি, ফিলিস্তিন, কমোরোস, কাতার, আইভরি কোস্ট, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মালি, মালয়েশিয়া, মিশর, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া ও ইয়েমেন শরিক হয়।

Manual6 Ad Code

এদিকে, ইসলামি সামরিক জোটের প্রধান হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। এই পদে জেনারেল রাহিলের নিয়োগ নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরে। গত শুক্রবার (৬ জানুয়ারি) রাতে পাকিস্তানের জিও টিভির এক টক শো’তে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জেনারেল রাহিলের নিয়োগের খবর নিশ্চিত করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code