সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মুজাম্মিলকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মুজাম্মিল উপজেলার দক্ষিণ কলারাই গ্রামের জিলু মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মুজাম্মিলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাতে তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করা হলে বিচারকের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাইন উদ্দিন বলেন, সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রাত ৮টার দিকে উপজেলার প্রথমপাশা এলাকার ঝুগিডুরা হাওরের একটি ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত মস্তকবিহীন শাহনাজ বেগম (২০) নামে তরুণীর লাশটি উদ্ধার করে থানা পুলিশ। এক সপ্তাহ পর ০৯ ডিসেম্বর দুপুরে তার বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি