স্ত্রী-শাশুড়িসহ ফের রিমান্ডে তুফান সরকার

প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৭

স্ত্রী-শাশুড়িসহ ফের রিমান্ডে তুফান সরকার

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বগুড়ায় সদ্য এসএসসি পাস এক ছাত্রীকে বাড়ি থেকে ক্যাডার দিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং পরে ওই ধর্ষিত ছাত্রী ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় অভিযুক্ত তুফান সরকার, তার স্ত্রী আশা সরকার ও শাশুড়ি রুমি বেগম ও সহযোগী মুন্নাকে ফের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ জুলাই) বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায়ের আদালত এ আদেশ দেন।

Manual4 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় বুধবার বিকালে তুফান সরকার, মুন্না, আশা, রুমি, নাপিত জীবন রবিদাস, দিপু, রূপম, জিতু ও রুনুকে অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায়ের আদালতে হাজির করা হয়। সেখানে নাপিত জীবন রবিদাস ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া আসামিদের ৭ দিন করে রিমান্ড চাইলে আদালত তুফান ও মুন্নাকে দুদিন করে এবং আশা ও রুমির একদিন করে রিমান্ড মঞ্জু করেছেন।

Manual5 Ad Code

তিনি আরও জানান, কাউন্সিলর রুমকির চারদিন রিমান্ডের তৃতীয় দিন চলছে। স্বীকারোক্তি দেওয়ায় আতিক জেল হাজতে আছে। এছাড়া আদালতের নির্দেশে জীবন, দিপু, রূপম, জিতু ও রুনুকে হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বগুড়ার এক কিশোরীকে কলেজে ভর্তি করানোর নামে গত ১৭ জুলাই তাকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে শ্রমিক লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকারের বিরুদ্ধে। এদিকে, ঘটনা জানতে পেরে তুফানের স্ত্রী আশা স্বামীকে দায়ী না করে ঘটনার জন্য কিশোরীটিকেই  দায়ী করে। এরপর আশা তার বোন সংরক্ষিত আসনের স্থানীয় ওয়ার্ড কমিশনার মার্জিয়া হাসান রুমকির মাধ্যমে ২৮ জুলাই ক্যাডার দিয়ে নির্যাতনের শিকার ওই কিশোরী ও তার মাকে তাদের বাদুড়তলার বাসায় নিয়ে যায়। সেখানে তাদের মারধরের পর মাথার চুল কেটে দেয়। পরে নাপিত ডেকে তাদের ন্যাড়া করিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেয়। স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করালে সেই রাতেই তুফানসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। ২৯ জুলাই তুফানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার ওই কিশোরী। এ ঘটনার পর ৩০ জুলাই তুফানকে শ্রমিকলীগ থেকে বহিষ্কার করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code