সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯
বিনোদন ডেস্ক : অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। শুক্রবার (২৫ অক্টোবর) নির্বাচনকে ঘিরে বেশ জমজমাট ছিলো বিএফডিসি প্রাঙ্গন। সকাল থেকে শিল্পীরা আসতে থাকেন ভোট দিতে। এসেছিলেন নায়িকা অপু বিশ্বাস। ভোট দেওয়ার পর গণমাধ্যমের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করেন এই নায়িকা।
নিজের অনুভূতি জানাতে গিয়ে স্বতঃস্ফূর্ত শব্দটি সরাসরি বলতে না পেরে তিনি একটু পরোক্ষাভাবে বলেন, স্পুতসুত… না কি… কি বলে। এর পরপরই ভাইরাল হয়ে পড়েন অপু।
মূলত; অপু বিশ্বাস সেই সময় বলেন, সুন্দর স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিলাম বলতে গিয়ে বলেন, আজকে মনে হলো যে সত্যিই আমরা শিল্পী এবং সত্যিই শিল্পী সমিতির সুন্দর… মানে, যাকে কি বলে সুন্দর… স্পুতসুত… না কি… কি বলে, সেই ভাবে একদম নিশ্চিত আমরা ভোটটা দিলাম।
এবারের নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তিনিও দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি