স্বর্ণ পদক পেলেন শ্রীমঙ্গল থানার ওসি মাহবুব

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

স্বর্ণ পদক পেলেন শ্রীমঙ্গল থানার ওসি মাহবুব

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান আইজিপি পুরস্কারের পর এবার দক্ষ পুলিশ কর্মকতা হিসেবে পেলেন নেলসন ম্যান্ডেলা স্বর্ণ পদক।

Manual4 Ad Code

বুধবার (১৮ মে) বিকেল ৫ টায় ঢাকা বিজয় নগরস্থর হোটেল অরনেট অডিটোরিয়ামে বিশ্ব শ্রমিক দরদী নেলসন ম্যান্ডেলার আদর্শ ও দেশের অর্থনীতির উন্নয়নে শ্রমজীবিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও নেলসন ম্যান্ডেলা গোল্ড মেডেল গ্রহন ২০১৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মুজিবুল হক চুন্নু এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি এ্যাডভোকেট অধ্যক্ষ আফজল খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

নেলসন ম্যান্ডেলা স্মৃতি পরিষদ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, অবঃ মেজর জেনারেল হারুনুর রশিদ, মন্ত্রনালয়ের শ্রম কল্যান ডেপুটি সেক্রেটারী অমর চান বনিক, মহামান্য রাষ্ট্রপ্রতির সচিব ভূইয়া শফিকুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।

Manual4 Ad Code

প্রতিবছর নেলসন ম্যান্ডেলা স্মৃতি পরিষদ  বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে থাকেন। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা শহরের ২১ জন কৃতি ব্যক্তিকে নেলসন ম্যান্ডেলা গোল্ড মেডেল জন্য মনোনীতি করা হয়। এই ২১ জনের মধ্যে ১ জন হলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। এর আগে তিনি ২ বার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন, এবং ১ বার আইজিপি পুরস্কারেও ভূষিত হন। এবং প্রধান অতিথির হাত থেকে নেলসন ম্যান্ডেলা স্বর্ন পদক গ্রহন করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code