স্বামীর বয়স জানেন না প্রিয়াঙ্কা

প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

স্বামীর বয়স জানেন না প্রিয়াঙ্কা

Manual2 Ad Code

নিজের চেয়ে কম বয়সী এক বিদেশির সঙ্গে প্রেম। অতঃপর বিয়ে নিয়ে বেশ বিতর্কে পড়তে হয় প্রিয়াঙ্কাকে। এবার সোশ্যাল মিডিয়াতে নিক জোনাসের বয়স ভুল লিখলেন এই অভিনেত্রী।

নায়িকার এমন কাণ্ডে নেট দুনিয়ায় হৈচৈ। অবশেষে ভক্তরাই ভুলক ধরিয়ে দিলেন প্রিয়াঙ্কার। মঙ্গলবার নিজের টাকিলা ব্র্যান্ডের ভিলা ওয়ান-এর উদ্বোধন করেন নিক।

Manual1 Ad Code

নিকের সঙ্গে হাজির ছিলেন প্রিয়াঙ্কাও। আর সেই অনুষ্ঠানে নিকের সঙ্গে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রিয়াঙ্কা।

যেখানে তিনি নিকের বয়স ২৭ বলে উল্লেখ করেন। এদিকে নিকের বয়স এখন ২৬। আসছে ১৬ ডিসেম্বর তার জন্মদিন। অন্যদিকে প্রিয়াঙ্কার বর্তমান বয়স ৩৭ বছর।

Manual3 Ad Code

সব সমালোচনা উপেক্ষা করে গায়ক নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা। সম্প্রতি তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। যদিও সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নায়িকা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code