সড়কে প্রাণ গেলো ৩ স্বর্ণ কারিগরের

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

সড়কে প্রাণ গেলো ৩ স্বর্ণ কারিগরের

Manual6 Ad Code

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ঋশিল্পী এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন স্বর্ণের কারিগর নিহত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

নিহতরা হলেন- তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামের নিরজ্ঞন মল্লিকের ছেলে স্বর্ণ কারিগর তাপস মল্লিক (২৪) ও পাইকগাছা থানার রাড়ুলী কাটিপাড়া গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (২৩) ও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন উৎপল সেনের ছেলে সুব্রত সেন। তারা সাতক্ষীরা শহরের অর্পন জুয়েলার্সের স্বর্ণের কারিগর হিসেবে কাজ করেন।

Manual7 Ad Code

 

স্থানীয়রা জানান, তারা তিনজন একত্রে মোটর সাইকেলযোগে সাতক্ষীরা থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। বিপরীত দিক পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার দিকে ফিরছিলেন একটি পিকআপ। ঋশিল্পী এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাপস মল্লিক ও মিলন দেবনাথ নিহত হয়। আহতকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল পরে খুলনা মেডিকেলে নেওয়ার পথে মারা গিয়েছেন।

 

Manual8 Ad Code

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপটিকে আটক করা সম্ভব হয়নি। আহতকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জেনেছি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code