হঠাৎ কি হলো ট্রাম্প ও কি জংয়ের

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭

হঠাৎ কি হলো ট্রাম্প ও কি জংয়ের

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে সাপে নেউলে সম্পর্ক তা অজানা নয় কারও। কিন্তু এ কি হলো? রাস্তা দিয়ে পরস্পরকে জড়িয়ে ধরে গলা ছেড়ে গান গেয়ে হেঁটে যাচ্ছেন মার্কিন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কি জং উন, তাহলে নিশ্চয় নিজের শরীরে একবার চিমটি কেটে পরীক্ষা করবেন আপনি জেগে আছেন নাকি ঘুমিয়ে!

Manual2 Ad Code

বুধবার এমনই অবস্থা হয়েছিল অনেক হংকংবাসীর। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল অস্ট্রেলিয়া ও আমেরিকার দুই সঙ্গীতজ্ঞ নকল ট্রাম্প ও নকল কিম সেজে হংকংয়ের রাস্তায় নেমে সবাইকে অবাক করে দিয়েছেন। হংকংবাসী হঠাৎই দেখলেন ট্রাম্প ও কিম পরস্পরকে চুমু খাচ্ছেন এবং একে অপরকে জড়িয়ে ধরে ভিড়ের মধ্যে হেঁটে চলেছেন। শুধু তাই নয় গলা ছেড়ে গানও গাইছেন তারা। যেন পৃথিবীতে এমন জুটি আর দ্বিতীয়টি নেই।

নকল ট্রাম্প ও নকল কিমের সাক্ষাৎকার নিয়েছেন অনেক সাংবাদিক। নকল দু’জনই বলেছেন, যেহেতু আমরা দু’জনই স্বৈরাচার, ফলে এখন আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্ব হতে পারে।

হাওয়ার্ড নামের যে অস্ট্রেলিয়ান সঙ্গীতজ্ঞ কিম সেজেছিলেন, তিনি সাংবাদিকদের বলেছেন, নয়া প্রেসিডেন্ট ট্রাম্প একজন মহান নেতা। তিনি আমার মতোই একজন স্বৈরাচার। আমার মনে হচ্ছে ট্রাম্প আমেরিকাকে দ্বিতীয় উত্তর কোরিয়ায় পরিণত করবেন। আমরা আসলেই খুবই ভালো বন্ধু হতে পারব। যিনি ডোনাল্ড ট্রাম্প সেজেছিলেন তিনি হচ্ছেন আমেরিকার ৬৬ বছর বয়সী সঙ্গীতজ্ঞ ডেনিস অ্যালান। সূত্র : পার্সটুডে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code