হত্যার পর সেনার লাশ ছিন্নভিন্ন করে পাকিস্তান, দাবি ভারতের

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

হত্যার পর সেনার লাশ ছিন্নভিন্ন করে পাকিস্তান, দাবি ভারতের

Manual2 Ad Code

500x350_7362ea5e3c00cdbe3a05a78da3f334a8_pn_23_15আন্তর্জাতিক ডেস্ক :: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলায় পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে ভারতীয় তিন সেনা সদস্যের। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আরও দাবি করা হয়েছে, নিহতদের মধ্যে এক সেনার দেহ ছিন্নভিন্ন করে ফেলে রাখে অভিযুক্ত পাকিস্তানিরা। ভারতীয় সেনা বাহিনীর নর্দার্ন কম্যান্ডের পক্ষে টুইট করে এ খবর জানানো হয়।

ভারতীয় সেনা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, পাকিস্তানি সেনার বিশেষ সীমান্ত বাহিনী ব্যাটের (বর্ডার অ্যাকশন টিম) হামলাতেই মৃত্যু হয়েছে এই তিন সেনা সদস্যের। ঘন কুয়াশার সুযোগ নিয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এ দেশে ঢুকে তারা হামলা চালিয়েছে ব্যাটের বাহিনী।

Manual5 Ad Code

নিহতদের নাম মনোজ কুশওয়াহা, শশাঙ্ক সিং এবং প্রভু সিং। ২৫ বছর বয়সী প্রভু রাজস্থানের বাসিন্দা। তার দেহই বিকৃত করে পাকস্তানি বাহিনী।

Manual8 Ad Code

ভারতীয় সেনাবাহিনী মনে করছে, মূলত এ ভাবে আজ ভারতীয় বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের জবাব দিয়েছে পাকিস্তান। এই হামলার যোগ্য জবাব সীমান্তে দেয়া হবে বলে জানিয়েছে ভারতীয় সেনার নর্দার্ন কম্যান্ডও।

Manual6 Ad Code

চলতি মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ভারতে ঢুকে হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকরকে বিস্তারিত জানিয়েছেন উপ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়ত। পাক সেনা বাহিনীর এই হামলাকে ‘কাপুরুষোচিত’ অ্যাখ্যা দেন পর্রীকর।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code