হবিগঞ্জের চুনারুঘাটে গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে গাঁজাসহ গ্রেপ্তার ২

Manual6 Ad Code

সুরমামেইলডটকম:  হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

Manual8 Ad Code

রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় চুনারুঘাট থানাধীন রানীর কোর্ট বাজারস্থ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি সিএনজি ও দুইটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আছকির মিয়া (৪৫) হবিগঞ্জের চুনারুঘাটের আজিমাবাদ গ্রামের প্রয়াত আকবর আলীর ছেলে ও মো. ইসমাইল মিয়া ওরফে রুমন (২৮) একই উপজেলার দেওর গাছ গ্রামের প্রয়াত রজব আলীর ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

Manual2 Ad Code

বিথী

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code