হবিগঞ্জের সাংসদ মাহবুব জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৬

হবিগঞ্জের সাংসদ মাহবুব জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত

Manual7 Ad Code

34006-jpegমাধবপুর প্রতিনিধি :: জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত হয়েছেন এডভোকেট মাহবুব আলী। রোববার সংসদের ১৩ তম অধিবেশনে তাঁকে সংসদ সদস্যরা প্যানেল স্পীকার নির্বাচিত করেন।

Manual1 Ad Code

তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য। এই খবর তাঁর নির্বাচনী এলাকা মাধবপুর-চুনারুঘাটে ছড়িয়ে পড়লে তাঁর কর্মী সমর্থক ও ভক্তদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়।

এর আগে তিনি এটর্নি জেনারেল ও আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক এমএলএ মাওলানা আসাদ আলীর ছেলে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code