হবিগঞ্জে আত্মগোপনের ১৭ বছর পর সাজাপ্রাপ্ত আসমি গ্রেপ্তার

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২২

হবিগঞ্জে আত্মগোপনের ১৭ বছর পর সাজাপ্রাপ্ত আসমি গ্রেপ্তার

Manual1 Ad Code

বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে ছিনতাই মামলার শাস্তি থেকে বাঁচতে ১৭ বছর পলাতক ছিলেন নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। তবে পালিয়ে থেকেও নিজেকে রক্ষা করা করতে পারেননি তিনি।

Manual7 Ad Code

 

বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বানিয়াচংয়ের ঘাটুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নজরুল ইসলাম ওই উপজেলার গুনুই গ্রামের আব্দুল আলিমের ছেলে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ২০০৫ সালে মৌলভীবাজারে ছিনতাইয়ের অভিযোগে নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। এরপর পলাতক অবস্থায় তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

 

Manual4 Ad Code

ওসি আরও বলেন, মামলার পর ১৭ বছর দেশের বিভিন্ন স্থান ও দুবাইয়ে ৪-৫ বছর আত্মগোপনে ছিলেন নজরুল ইসলাম। গতকাল (বুধবার) দুপুরে তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code