হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৬

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

 

Manual3 Ad Code

বুধবার (৩ জুন) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) বিকেলে কাশিপুর গ্রামে দুই দল যুবকের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থনে প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে ব্রাজিল হেরে যায়। এরপর আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ উল্লাস শুরু করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক হয়। রাতে এলাকার মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করেন।

 

কিন্তু বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual7 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. জাহিদুল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code