হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পড়ে নারীর মৃত্যু

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে ডুবে গীতা রানী দেব নামে এক নারীর মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

রোববার (৫ এপ্রিল) দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকায় উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে ওই বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি বানিয়াচং উপজেলার আদমখানি মহল্লার মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী।

 

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ওই নারী তার ভাইয়ের সঙ্গে ডাক্তার দেখানোর জন্য হবিগঞ্জে এসেছিলেন। ফেরার পথে অসাবধানতাবশত উমদা মিয়া ব্রিজের উপর থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ওই এলাকায় উৎসুখ জনতা ভীড় জমায়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code