হবিগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

হবিগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে মাহফুজা বেগম (২৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

Manual5 Ad Code

 

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপূর্ণি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজা বেগম একই ইউনিয়নের গোয়াকাড়া গ্রামের শীর ইসলামের মেয়ে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

এ ঘটনায় স্বামী মকসুদ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।

 

বুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মহিবুর রহমান জানান, প্রায় ১০ বছর আগে গোয়াকাড়া গ্রামের বাসিন্দা শীর ইসলামের মেয়ে মাহফুজা বেগমকে বিয়ে করেন ভরপূর্ণি গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে মকসুদ আলী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে নানা কারণে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

 

সোমবার রাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এ সময় মকসুদ আলী মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে স্ত্রী মাহফুজাকে হত্যা করে।কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা বলা যাচ্ছে না। তবে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেছিল।

 

মেম্বার মহিবুর রহমান আরও জানান, লাখাই থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বামীকে আটক করেছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code