হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ: সালিশ বৈঠকে সংঘর্ঘে নিহত ১, আহত ১০

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৬

হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ: সালিশ বৈঠকে সংঘর্ঘে নিহত ১, আহত ১০

Manual7 Ad Code

imagesসুরমা মেইল বিউজ : হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের আব্দুস সালামের সঙ্গে একই গ্রামের আফছর আহমেদের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। এর জের হিসেবে বৃহস্পতিবার রাতে গ্রামে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে রাত ১১টার দিকে বাকবিতণ্ডার এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual2 Ad Code

সংঘর্ষে প্রতিপক্ষের ফিকলের (বল্লম) আঘাতে ঘটনাস্থলেই আব্দুস সালাম (৪০) মারা যায়। এ সময় আহত হয় আরো ১০ জন। গুরুতর আহত অবস্থায় নিহত সালামের ভাই মোতালিবকে সিলেট ও অপর ভাই আব্দূল মন্নাফসহ ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

Manual6 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনার সঙ্গে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code