হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

Manual2 Ad Code

ফাইল ছবি

Manual2 Ad Code


হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল মজিদ (৫৫) হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

Manual5 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

 

স্থানীয়রা জানান, নিহত আব্দুল মজিদ বুধবার সকালের দিকে তার নিজ পুকুরে মাছ ধরে বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তিনি রাস্তা পারাপারের সময় লাখাই থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে আব্দুল মজিদ গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Manual1 Ad Code

ওসি জানান, দুর্ঘটনাকবালিত গাড়িটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতল মর্গে পাঠিয়েছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code