হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিবেদক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চারজন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে একটি মাইক্রোবাস সিলেট মাজারে যাচ্ছিল। পথে মহাসড়কের উলুকান্দি এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে নিয়ে আসে।.

Manual6 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন জানান, পুলিশ ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে এবং আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। নিহত ও আহতরা সবাই ভৈরব এলাকার একটি কারখানায় কাজ করতো।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code