হবিগঞ্জে নিখোঁজের ৩দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৭

হবিগঞ্জে নিখোঁজের ৩দিন পর শিশুর লাশ উদ্ধার

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শিশু মামুন মিয়া (১২) নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার কেউন্দা গ্রামের একটি খালের পাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত মামুন মিয়া কেউন্দা গ্রামের মীর হোসেন পুত্র।

Manual8 Ad Code

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকালে মামুন মিয়া বাড়ি থেকে বের হয়ে স্থানীয় শাকির মোহাম্মদ বাজারে গেলে আর বাড়ি ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে মামুন মিয়ার পিতা মীর নূর আহাম্মদ রোববার চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Manual2 Ad Code

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে নিহতের কারণ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code