হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

Manual2 Ad Code
news_img (1)
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ সদর উপজেলার ধলগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিশুরা হলো- একই গ্রামের আমিরুদ্দিনের মেয়ে হেবজা আক্তার (৫), আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার (৪) ও জাহেদ মিয়ার ছেলে জীবন (৫)।
পুলিশ জানায়- সকালে নিহত ৩ শিশু গ্রামের জামে মসজিদের পুকুরপাড়ে খেলা করছিল। এক পর্যায়ে তারা হঠাৎ করে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন জানান, ওই তিন শিশু দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। টের পেয়ে পরিবারের লোকজন শিশু তিনটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code