হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

Manual6 Ad Code

download-1

Manual6 Ad Code

নিজস্ব সংবাদদাতা :: হবিগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় জেলা শহরের জঙ্গলবহুলা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানায়নি পুলিশ।

Manual6 Ad Code

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, রাতে জঙ্গলবহুলার খোয়াই নদীর তীরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতদল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। সে সময় স্থানীয় কালীমন্দিরের লেবু বাগানের পাশে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় ডাকাতেরা। পুলিশ পাল্টা গুলি চালালে পিছু হটেন তারা।

পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতদের ব্যবহৃত পাঁচটি রামদা, একটি ধারালো ছুরি, একটি গ্রিল কাটার মেশিন, একটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, অরূপ কুমার চৌধুরী, শাহীদ মিয়া, কনস্টেবল ইয়াছির আরাফাত ও কর্ণমনি আহত হন।

Manual7 Ad Code

আহত পুলিশদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান ওসি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code