হবিগঞ্জে প্রথম আলোর সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

হবিগঞ্জে প্রথম আলোর সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

 

স্থানীয় এনজিও পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশাল অ্যাডভান্সমেন্ট-পাশা এর নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির বুধবার (৬ মে) জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন।

 

মামলার অপর আসামিরা হচ্ছেন- প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম ও হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন।

 

মামলায় বলা হয়েছে, ৫ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় “এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরদিন একই বিষয়ে আরো একটি ফলোআপ সংবাদ প্রকাশ হয়। ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে উপসম্পাদকীয় প্রকাশ হয়।

 

Manual8 Ad Code

বাদী অভিযোগ করেন, এসব সংবাদ প্রকাশ করায় তার ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় করা মামলাটি বিচারক তানজিনা রহমান তানিন জেলা গোয়েন্দা শাখাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

 

Manual3 Ad Code

এ বিষয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বেঞ্চ সহকারী এমরান আহমেদ বলেন, বুধবার ‘পাশা’র নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির মামলাটি করেন। বিচারক জেলা গোয়েন্দা শাখাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code