হবিগঞ্জে বজ্রপাতে নিহত ১

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ১

Manual8 Ad Code
images (2)
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রতাপপুর গ্রামে বজ্রপাতে হাবিব মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় প্রতাপপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব স্থানীয় শেখ তাজুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়- বিকেলে হাবিব তার বাড়ির পাশের হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে আহত হন। স্থানীয় লোকজন হাবিবকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বজলুর রহমান হাবিবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code