হবিগঞ্জে বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না বরসহ দু’জনের

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

হবিগঞ্জে বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না বরসহ দু’জনের

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বরসহ দুইজন নিহত হয়েছে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহা সড়কের শায়েস্তাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের ছাবেদ আলীর ছেলে শাহ আলম (২৮), একই গ্রামের তানভীর সোয়েব (৩০)।

 

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক।

 

স্থানীয়রা জানান, নিহত শাহ আলমের বিয়ে আগামীকাল শুক্রবার ছিল। বিয়ের বাজার শেষে বুধবার সন্ধ্যায় মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার পথে ঢাকা সিলেট মহা সড়কের শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে শাহ আলম মারা যায়। গুরুতর আহত অবস্থায় সোয়েবকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর রাত ৮ টায় সেও মারা যায়।

 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code