হবিগঞ্জে ভাই ও ভাবীর লাঠির আঘাতে বোনের মৃত্যু

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মে ৯, ২০১৭

হবিগঞ্জে ভাই ও ভাবীর লাঠির আঘাতে বোনের মৃত্যু

Manual3 Ad Code

হবিগঞ্জ (মাধবপুর) প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ভাই ও ভাবীর লাঠির আঘাতে নিলুফা ইয়াসমিন ওরফে ফারজানা (১৯) নামের এক যুবতী নিহত হয়েছে।

সে ওই গ্রামের মৃত মোস্তফা মিয়ার কন্যা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই বছর আগে নিলুফাকে বিয়ে দেয়া হয় উত্তর সাঙ্গর গ্রামের আব্দুল কাইয়ুমের নিকট। বিয়ের পর নিলুফা তার ভাইয়ের কাছে সম্পত্তির হিসাব চায়। এ নিয়ে প্রায়ই তাদের মাঝে মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। সম্প্রতি নিলুফার ভাই মিজান ও ভাবী তাকে নাইওর আনে।

Manual3 Ad Code

গতকাল ওই সময় সম্পত্তি নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভাই ভাবী তাকে লাঠি দিয়ে বেধড়ক প্রহার করলে ঘটনাস্থলেই নিলুফা মাটিতে লুটিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ভাই ও ভাবী বাড়ি থেকে সটকে পড়ে। পরে এলাকাবাসি সুজাতপুর ফাঁড়ি পুলিশকে নিলুফার মৃত্যুর খবর দিলে ইনচার্জের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Manual5 Ad Code

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ধারণা করা হচ্ছে লাঠির আঘাতে মৃত্যু হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলে মূল কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code