সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সুখচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা আব্দুল কদ্দুছ (৫৫) খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কদ্দুছ সুখচর গ্রামের মৃত টেকাই মিয়ার ছেলে।
আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ এনামুল হক কামাল জানান, দীর্ঘদিন ধরে আব্দুল কদ্দুছের সাথে একই গ্রামের তরুণ দাস ও বরুণ দাসের বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে ভাতিজা শাহজাহানের নেতৃত্বে তরুন দাস ও বরুণ দাস ওই বাড়ির পুকুরে মাছ ধরতে যায়। এ সময় আব্দুল কদ্দুছ বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে ভাতিজা শাহজাহানের মারপিটে চাচা আব্দুল কদ্দুছ ঘটনালেই মারা যান।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি