হবিগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

হবিগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

Manual5 Ad Code

images (1)সুরমা মেইল নিউজ : পূর্ব শত্রুতার জের ধরে জেলার চুনারুঘাট উপজেলায় চাচাকে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজারা। ঘটনার পর থেকেই ঘাতকরা পলাতক রয়েছে।বুধবার (০৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে রানীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলী চুনারুঘাট ওই গ্রামের মৃত রজব আলীর ছেলে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দ মিয়ার সঙ্গে তার বড় ভাই তৈয়ব আলীর ছেলে রুমন মিয়ার ধানের হালি (চারা) নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে বুধবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে রুমন মিয়াসহ তার ভাইয়েরা সৈয়দ মিয়াকে পিকল দিয়ে পেটালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিক তাকে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর ঘাতকরা পালিয়ে গেছে। ঘাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code